রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা—সকাল ১০টা: জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১১-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত গণসংযোগ ও পথসভা করবেন।
সকাল ১১টা: ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করবেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি, মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে জাস্ট এনার্জি ট্রানজিশন কনফারেন্স ২০২৬ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।